ডায়মন্ডে অভিষেক-র বিজয়া সম্মিলনী 

0
178
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনীতে অংশ নিয়েছেন সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার আমতলার কার্যালয়ে নিজের সংসদীয় কেন্দ্রের অধীন সাতটি বিধানসভার নেতা, কর্মী, বিধায়ক, পঞ্চায়েত ও পুরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে বিজয়া সম্মিলনীতে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কর্মীদের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন চলতি বছরেই ফের আয়োজন করা হবে সেবাশ্রয়ের। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন ডায়মন্ড হারবারের বাসিন্দারা। অভিষেক বলেছেন, বিধানসভাগুলির প্রতিটি বুথ ধরে ধরে আগামী বিধানসভা ভোটের জন্য প্রস্তুতি শুরু করে দিতে হবে।
দ্বন্দ্ব ভুলে সকলকে দলের জন্য মিলেমিশে কাজ করার বার্তা দেন তিনি। ভোটার লিস্টের কাজে যেন ত্রুটি না থাকে তা দেখে নেওয়ার নির্দেশ দেন।