গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Entertainment অভিষেকের পাশে নেই ঐশ্বরিয়া-আরাধ্য? 

    অভিষেকের পাশে নেই ঐশ্বরিয়া-আরাধ্য? 

    0
    83
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    বছরখানেক ধরে জল্পনা, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সংসারে নাকি চিড় ধরেছে। শোনা গিয়েছিল, মেয়েকে নিয়ে নাকি শ্বশুরবাড়ি ছেড়ে মায়ের সঙ্গে থাকেন ঐশ্বরিয়া।

    সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে অভিষেকের সঙ্গে দেখা যায়নি অভিনেত্রীকে। যার জেরে আবারও বিচ্ছেদ নিয়ে জল্পনা ঘনীভূত হয়েছে।প্রায় ২৫ বছরের অভিনয় জীবনে প্রথমবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক বচ্চন। স্বাভাবিকভাবেই পুরস্কার নিতে মঞ্চে উঠে আবেগঘন হয়ে পড়েন ৪৯ বছরের অভিনেতা। কিন্তু তার এই বিশেষ দিনেও দেখা মেলে নি তার স্ত্রী ও কন্যার।যদিও অনুষ্ঠানে হাজির ছিলেন মা জয়া বচ্চন, দিদি শ্বেতা বচ্চন ও ভাগ্নি নব্যা নভেলি নন্দা।মঞ্চে পুরস্কার নিতে উঠে স্ত্রী ও কন্যার কথা উল্লেখ করেন অভিনেতা। শুধু তা-ই নয়, এই পুরস্কার বাবা অমিতাভ বচ্চন ও মেয়ে আরাধ্যাকে উৎসর্গ করেছেন অভিষেক।কিন্তু সঙ্গীর এমন এক বিশেষ দিনেও আসেন নি ঐশ্বরিয়া! তাহলে কি সত্যিই সম্পর্কে ভাঙন ধরেছে? চিড় কি এতই গভীর যে তা আর মেরামত করাও সম্ভব নয়? ঐশ্বরিয়ার অনুপস্থিতিতে ফ্যান ফলোয়ারদের মনে এমনই বহু প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় এক ফলোয়ার লিখেছেন, অনুষ্ঠানে ঐশ্বরিয়া ও আরাধ্যা নেই কেন? অন্য একজন মন্তব্য করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ নারীই উপস্থিত নেই।উল্লেখ্য গত এক বছরেরও বেশি সময় ধরে অভিষেক-ঐশ্বরিয়া বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তারা প্রকাশ্যে এই বিষয়ে কোনো কথা বলেননি কখনো।

    উল্টো বারবার সেই গুঞ্জনে জল ঢালারই চেষ্টা করেছেন। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঐশ্বরিয়া-আরাধ্যর অনুপস্থিতি আবারও একই প্রশ্ন তুলছে।