বুধবার পর্যন্ত সোনামের জামিনের আবেদন স্থগিত

0
97
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বুধবার পর্যন্ত লাদাখে পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের জামিন মামলা স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। গণবিক্ষোভ এবং পুলিশি প্রতিরোধে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে চারজন নিহত এবং ৯০ জন আহত হওয়ার দু’দিন পর, গত ২৬ সেপ্টেম্বর জাতীয় নিরাপত্তা আইনের অধীনে মামলা দায়ের করে সোনামকে লেহর বাড়ি থেকে গ্রেফতার করে লাদাখ পুলিশ।
তাঁকে নিয়ে যাওয়া হয়েছে রাজস্থানে। আপাতত জোধপুর সেন্ট্রাল জেলেই রয়েছেন সোনাম। সোনামের মুক্তির দাবিতে তাঁর স্ত্রী সুপ্রিম কোর্টে যে আবেদন জানিয়েছিলেন, তা মঙ্গলবার পর্যন্ত স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। ওই মামলায় কেন্দ্র, লাদাখের প্রশাসন এবং জোধপুর সেন্ট্রাল জেলের সুপারিন্টেন্ডেন্টকে নোটিস জারি করা হয়েছিল।
তাঁদের বক্তব্যও জানতে চাওয়া হয়েছিল। মঙ্গলবারই ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ বুধবার এই মামলা শুনানির জন্য স্থগিত করেছে।