গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National হরিয়ানায় ‘আত্মঘাতী’ পূরণ-মৃত্যু তদন্তে যুক্ত পুলিশ কর্মী 

    হরিয়ানায় ‘আত্মঘাতী’ পূরণ-মৃত্যু তদন্তে যুক্ত পুলিশ কর্মী 

    0
    92
    ছবি সৌজন্যে : এক্স

    হরিয়ানা পুলিশের এডিজি ওয়াই পূরণ কুমারের মৃত্যুর আবহে ফের এক পুলিশকর্মী আত্মঘাতী হলেন। পুলিশ সূত্রে খবর, তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। 

    মৃত পুলিশ কর্মীর নাম সন্দীপ লাথের। তিনি রোহতকের সাইবার সেলের আসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী হয়েছে ওই পুলিশকর্মী। তার ঘর থেকে একটি তিন পাতার সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সূত্রের খবর , ওই সুইসাইড নোট মৃত এডিজির নাম দুর্নীতির অভিযোগ এনেছেন তিনি। তার দাবি পূরণ কুমারের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ রয়েছে। পাশাপাশি রোহতকের সদ্য প্রাক্তন পুলিশ সুপার নরেন্দ্র বির্জনিয়ার প্রশংসা করেছেন।

    জানা যাচ্ছে, পূরণ কুমারের মৃত্যুর তদন্তের গঠিত হয় দলের অন্যতম সদস্য ছিলেন এএস আই সন্দীপ লাথের। ঘটনাচক্রে এডিজি পূরণ কুমার তার সুইসাইড নোট বির্জনিয়া ও শত্রুজিৎ-র বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে। এরপরই বির্জনিয়াকে বদলি করে রাজ্য প্রশাসন আর শত্রুজিৎকে ছুটিতে পাঠানো হয়।