চলন্ত বাসে আগুন রাজস্থানে, ঝলসে গেলেন অনেকেই

0
107
ছবি সৌজন্যে : এক্স

রাজস্থানের জয়সলমীরের একটি চলন্ত বাসে আগুন লেগে অন্তত ১৫ জন ঝলসে গিয়েছেন বলে জানা যাচ্ছে।

বাসটি প্রায় ৫৭ জন যাত্রী নিয়ে জয়সলমীর থেকে থাইয়াত গ্রামের দিকে যাওয়ার সময়ই এই দুর্ঘটনাটি ঘটেছে। মুহূর্তে দাউ দাউ করে জ্বলতে শুরু করে বাসটি। যাত্রীদের অনেকেই চলন্ত অবস্থাতেই বাসের জানলা ভেঙে লাফ মারেন। তাতে আহতও হন। বেশ কয়েক জন যাত্রী ভিতরে আটকে পড়েন। তাঁদের উদ্ধার করেন স্থানীয়েরা। জানা গিয়েছে, অন্তত ১৫ জন যাত্রী আগুনে ঝলসে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে ঘটনাটি রাজস্থানে। আগুন ধরে যেতেই যাত্রীরা চিৎকার করতে শুরু করেন। অনেকে জানলার কাচ ভেঙে লাফ মারেন। চালক বাস থামিয়ে দেন। বাসে আগুন লেগেছে দেখে স্থানীয়েরা ছুটে আসেন।

তাঁরা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। বেশির ভাগ যাত্রীকেই উদ্ধার করা হয়। পুলিশ এবং দমকল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে এনেছে। কী ভাবে বাসে আগুন লাগল তা জানা যায়নি।