গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International হামাসকে নিরস্ত্র করার হুঁশিয়ারি ট্রাম্পের

    হামাসকে নিরস্ত্র করার হুঁশিয়ারি ট্রাম্পের

    0
    88
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস যদি অস্ত্র না ত্যাগ করে, তবে আমেরিকাই তাদের নিরস্ত্র করবে। চরম হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    মধ্যপ্রাচ্য সফরে গিয়ে গাজা যুদ্ধবিরতির চুক্তি। উদযাপন করার একদিন পরেই ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য দিয়েছেন। তিনি আরও বলেছেন, হামাসকে অস্ত্রত্যাগ করতে বলা হয়েছে। তাতে সম্মতিও জানিয়েছে হামাস, দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করেননি, হামাসকে নিরস্ত্র করার ক্ষেত্রে কারা অংশ নেবে বা এতে আমেরিকার সামরিক বাহিনী জড়িত থাকবে কি না। এদিকে হামাস এখন পর্যন্ত অস্ত্র ছাড়তে রাজি হয়নি, যদিও এটি ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে একটি গুরুত্বপূণ শর্ত।

    আরেকটি বিতর্কিত বিষয় হল, হামাস সোমবার জীবিত ২০ জন ১২০ জন পণবন্দিকে মুক্তি দিলেও এখনও ২৪ জন মৃত পণবন্দির মরদেহ তাদের হেফাজতেই রয়েছে। সোমবার হামাস চারটি মরদেহ ফেরত দিয়েছে।