গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলে নির্বাচিত ভারত

    রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলে নির্বাচিত ভারত

    0
    72
    ছবি সৌজন্যে : এক্স

    রাষ্ট্রপুঞ্জের মানবাধিক কমিশনে সপ্তম বারের জন্য নির্বাচিত হয়েছে ভারত। ২০২৬ থেকে ২৮ সাল পর্যন্ত সদস্য থাকবে ভারত। তিন বছরের মেয়াদ ১ জানুয়ারী ২০২৬ থেকে শুরু হবে। রাষ্ট্রপঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরিশ জানিয়েছেন, এই নির্বাচন মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি ভারতের অবিচল অঙ্গীকারেরই প্রতিফলন।

    মানবাধিকার রক্ষায় ভারত আরও ভালো কাজ করার চেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি। রাষ্ট্রপঞ্জের মানবাধিকার কাউন্সিল ৪৭টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যারা ন্যায়সঙ্গত ভৌগলিক বণ্টন নিয়মের অধানে তিন বছরের মেয়াদের জন্য রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত হয়।

    ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ভারত ধারাবাহিকভাবে কাউন্সিলের সদস্য হিসাবে কাজ করে আসছে। ২০১১, ২০১৮ এবং ২০২৫ সালে তিনটি বাধ্যতামূলক বিরতি ছিল ভারতের। ২০০৬ সালে প্রথম কাউন্সিল নির্বাচনে ভারত ১৯০টি দেশের মধ্যে ১৭৩টি ভোট পেয়েছিল।