গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Hooghly   নিরুদ্দেশ কাঞ্চন, পোস্টার পড়ল উত্তরপাড়ায়

      নিরুদ্দেশ কাঞ্চন, পোস্টার পড়ল উত্তরপাড়ায়

    0
    243
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে উত্তরপাড়ায় নিখোঁজ পোস্টার দিয়েছে বিজেপি। কোন্নগরের নবগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় এই পোস্টার দেওয়া হয়েছে।
    পোস্টারে লেখা হয়েছে রাস্তাগুলো হচ্ছে শেষ, বিধায়ক নিরুদ্দেশ কিংবা বিধায়ক তুমি আছো কোথা, কবে শুনবে মানুষের ব্যথা। স্থানীয় বিজেপি নেতত্বের অভিযোগ নির্বাচনের পর থেকে বিধায়ককে আর সেভাবে এলাকায় দেখা যায় না। ফলে মানুষ অসুবিধের কথা কাকে জানাবেন। তৃণমূল বলে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে। এই তার অবস্থা, রাস্তায় চলা দায়। পুজোর সময় তাপ্পি মারা হয়েছিল, পুজো মিটতেই পিচ উঠে গেছে। নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুর ছবিটা সব জায়গায় একই।
    পাল্টা তৃণমূলের দাবি বিধায়কের তহবিল থেকেই নবগ্রামে রাস্তা তৈরি হয়েছে। এদিকে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলাম-র নাম করে দুর্নীতি, তোলাবাজির অভিযোগে পোস্টার পড়েছে।