গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National অসমের বাকসা জেলের বাইরে ধুন্ধুমার, পাথর বিক্ষোভকারীদের

    অসমের বাকসা জেলের বাইরে ধুন্ধুমার, পাথর বিক্ষোভকারীদের

    0
    91
    ছবি সৌজন্যে : এক্স

    জুবিন গর্গের মৃত্যু মামলায় পাঁচ অভিযুক্তকে অসমের বাকসা জেলে নিয়ে যেতে কালঘাম ছুটে গিয়েছে পলিশের। প্রিজন ভ্যান লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকেন বিক্ষোভকারীরা।

    তাদের থামাতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেলও ছুঁড়তে হয়েছে। বিক্ষোভকারীদের দাবি বাকসা জেল নবনির্মিত। সেখানে বন্দি সংখ্যা যথেষ্ঠ কম। কেন নতুন তৈরি সংশোধনাগারে তাদের স্থানান্তরিত করা হয়েছে সেই প্রশ্ন তুলে দিয়েছেন তাঁরা। উল্লেখ্য, জুবিনের মৃত্যুর তদন্তে আটক ৫ অভিযুক্তকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে গুয়াহাটির এক আদালত। সিআইডি হেফাজত শেষে নর্থইস্ট-ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মাহান্ত, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, খুড়তুতো ভাই সন্দীপণ গর্গ এবং দুই দেহরক্ষীর জেল হেফাজত হয়েছে।

    সূত্রের খবর, প্রাণহানির আশঙ্কায় তাদের গুয়াহাটি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে বাকসা জেলায় একটি জেলে রাখা হয়েছে। পরবর্তীতে ভার্চুয়ালমাধ্যমে তাদের কোর্টে পেশ করা হবে বলেও জানা গিয়েছে।