গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National স্বাধীনতার পর বদলাচ্ছে প্রধানমন্ত্রী দফতর 

    স্বাধীনতার পর বদলাচ্ছে প্রধানমন্ত্রী দফতর 

    0
    103
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    স্বাধীনতার পর প্রথমবার,বদলে যাচ্ছে প্রধানমন্ত্রীর দফতরের ঠিকানা। সাউথ ব্লকের ঐতিহাসিক ভবন ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার পা রাখবেন নতুন দফতরে।

    সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে তৈরি নতুন প্রশাসনিক ভবনের এগজিকিউটিভ এনক্লেভ-১-এর সেবা তীর্থ-১-এ প্রধানমন্ত্রীর ওই নতুন দফতর তৈরি হয়েছে। সব ঠিক থাকলে দীপাবলির পরই ওই নতুন ভবনে সরছে প্রধানমন্ত্রীর দফতর।সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে এই কেন্দ্র সরকারই প্রধানমন্ত্রীর এই নতুন দফতর তৈরি করেছে। সূত্রের খবর, সেবা তীর্থ-১-তে প্রধানমন্ত্রীর দফতর স্থানান্তরিত হবে। তার পাশে, সেবা তীর্থ-২ তে মন্ত্রিসভার সচিবালয়, সেবা তীর্থ-৩-এ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দফতর তৈরি হতে চলেছে।

    গত ১৪ অক্টোবর ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথন এই দফতর স্থানান্তর নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক করেছেন। সেনাপ্রধান, নৌ সেনাপ্রধান, বায়ুসেনা প্রধান ও চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানও উপস্থিত ছিলেন।