গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National দলীয় কর্মীদের কাছে এবার ‘ভাই’ হতে চান মোদী 

    দলীয় কর্মীদের কাছে এবার ‘ভাই’ হতে চান মোদী 

    0
    95
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দেশের প্রধানমন্ত্রী তাই বলে স্যার ডাক না পসন্দ বিজেপির ষ্টার ক্যাম্পেনার নরেন্দ্র মোদীর। আর নিজেই জানিয়েছেন তা।
    বুধবার বিহারে আসন্ন নির্বাচন উপলক্ষ্যে দলের বুথ পর্যায়ের কর্মীদের সঙ্গে এক আলাপচারিতায় নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। দলের মহিলা কর্মীদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, স্যার নন, সবার ভাই হতে চান তিনি। তিনি বলেছেন, নারীশক্তি তাঁর সবচেয়ে বড় শক্তি, ঢাল এবং অনুপ্রেরণা। প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে ১৪ নভেম্বর – যখন বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে – বিহার এনডিএ-র বিজয় উদযাপনের মাধ্যমে আরেকটি দীপাবলি উদযাপন করবে এবং মহিলারা এটি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
    রাজ্যের মহিলাদের গণতন্ত্রের উৎসব উদযাপনের জন্য দলবদ্ধভাবে ভোট দিতে, গান গেয়ে এবং থালি বাজিয়ে আহ্বান জানান। এবার বিহারে দ্বিগুণ দীপাবলি হতে চলেছে।