ভবানীপুরেও মমতাকে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর

0
110

ভবানীপুরে বহিরাগতরা ভরে যাচ্ছে। নিজের নির্বাচনী কেন্দ্র নিয়ে বিজয়া সম্মিলনীতে উদ্বেগপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে এবার সেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি দিয়ে বলেছেন নন্দীগ্রামে হারিয়েছেন, এসআইআর-র পর আগামী ভোটে ২০ হাজার ভোটে হারাবেন। তাঁর দাবি ৮টা ওয়ার্ডে ৫টাতেই বিজেপির লিড রয়েছে। যে দাঁড়াবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। বিজেপি ওখানে ২০১৪ সালে হারিয়েছে। এসআইআর-র পরে উনি হারবেন। আর ভাইপোকে জেলে পাঠাবেন।