
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। সূত্রের খবর, বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার পাপুয়াতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭।
জানা গিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল পাপুয়ার আবেপুরা শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। আবেপুরা একটি ঘনবসতিপূর্ণ শহর, সেখানে ৬২ হাজারেরও বেশি মানুষ বসবাস করেন। ভূমিকম্পটির উৎসস্থল ভূ-পৃষ্ঠের ৭০ কিলোমিটার গভীরে। শক্তিশালী কম্পন সত্ত্বেও, প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র থেকে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে এখনও পর্যন্ত কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।







