গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home North 24Pgs নৈহাটির ভোটার লিস্টে পাক নাগরিক মহিলা

    নৈহাটির ভোটার লিস্টে পাক নাগরিক মহিলা

    0
    78
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এসআইআর জল্পনার মধ্যে নৈহাটির ভোটার লিস্টে পাকিস্তানি নাগরিক। এমনই অভিযোগ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং।
    স্ত্রী নৈহাটি বিধানসভা এলাকার ভোটার এবং পাকিস্তানি নাগরিক তা কার্যত মেনে নিয়েছেন মহিলার স্বামী মহম্মদ ইমরান। পাসপোর্ট, ভিসা বাতিল হয়ে গিয়েছে। নাগরিকত্বের আবেদন করেও পাননি এমনটাই দাবি করেছেন তিনি। নৈহাটির ২৩ নম্বর এ টি ঘোষ লেনে পাকিস্তানের করাচির বাসিন্দা সালেহা ইমরানের নাম রয়েছে ভোটার তালিকায়। ১১৫ নম্বর ভোটার লিস্টে রয়েছে সালেহার নাম। ভোটার লিস্টে পাক নাগরিকের নাম তোলার জন্য তৃণমূলকেই দায়ী করেছেন বিজেপি নেতা অর্জুন সিং।
    তাঁর কথায় সালেহা করাচির বাসিন্দা। ওঁর মেয়ের নামে পাকিস্তানের পাসপোর্ট রয়েছে। কিন্তু বাংলায় এসে তাঁরা ভারতীয় হয়ে গিয়েছেন। বিষয়টি মেনে নিয়েছেন নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে।