
কালীপুজো ও দীপাবলির আগে বৃহস্পতিবার থেকে ধর্মতলায় শহিদ মিনারে সূচনা হয়েছে বাজি বাজার। বাক্তিবাজার পরিদর্শনে গিয়ে সিপি মনোজ ভর্মা নিষিদ্ধ বাক্তি নিয়ে সতর্ক করেছেন।
ফানুস উড়ালে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিপি। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে ১ হাজার ৪০৩ টি বাজি প্রস্তুতকারক সংস্থার বাজি বাজারে বিক্রি করার জন্য বৈধ বলে গণ্য হবে। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। আবাসনগুলোতে প্রচার চালাবে পুলিশ। লিফলেট বিলি করা হবে। বিশেষ করে বয়স্ক, শিশুদের যাতে কোনও অসুবিধে না হয় সেদিকে নজর রাখা হবে। ধর্মতলার বাজি বাজারে ৩৭টি স্টল বক্তছে। বাজারটি বাড়বাজার ফায়ার ওয়াক্স ডিলারস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই বাজিবাজার চলবে ২১ অক্টোবর পর্যন্ত এদিকে কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, ছটপুজো উপলক্ষ্যে অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা দফতরের প্রস্তুতি নিয়ে বৈাক করেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।
১৬৬টি স্থায়ী ফায়ার স্টেশন ছাড়াও পুজো উপলক্ষো ৫১টি অতিরিক্ত অস্থায়ী ফায়ার স্টেশন তৈরি রাখার কথা জানিয়েছেন সৃজিত বসু।



