গুজরাটের ৪ দুষ্কৃতীকে কলকাতায় ধরতে গিয়ে নাজেহাল পুলিশ

0
133
ছবি সৌজন্যে : নিজস্ব
খুনে অভিযুক্ত গুজরাটের চার জন দুষ্কৃতী কলকাতায় লুকিয়ে রয়েছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছে। সেই সূত্র ধরে পুলিশ তাঁদের খোঁজ করতে শুরু করে।
সূত্রের খবর, হায়াত হোটেলের কাছ থেকে দুজন দুষ্কৃতীকে পুলিশ আটক করেছে। কিন্তু বাকি দুজন পালিয়ে যায়। তার মধ্যে একজন পূর্বাচল আবাসনের ক্লাসটার ফোরের ছাদের কার্নিসে লুকিয়ে পড়ে। সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে আইপিএস কোয়াটারে গা ঢাকা দিতে যায়। সেখানকার নিরাপত্তারক্ষীরা তাকে ধাওয়া করে বেঙ্গল টেনিস অ্যাকাডেমির কাছে ধরে ফেলেন।
এর পরে তাঁরা ওই দুষ্কৃতীকে কলকাতা পুলিশের হাতে তুলে দেন। জানা গিয়েছে, কলকাতা পুলিশের তৎপরতায় তিন জনকে আটক করা হয়েছে। কিন্তু একজন দুষ্কৃতী এখনও পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে।