
কালীপুজো-দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে সবুজ বাজি পোড়ানো যাবে। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে লালবাজার।
২০ অক্টোবর সোমবার কালীপুজো এবং দীপাবলির দিন বা রাতের অন্য সময়ে কোনওরকম বাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র গ্রিন ক্রাকার্স বা সবুজ বাজি পোড়ানোর অনুমতি রয়েছে। তবে শুধু কালীপুজোই নয়, ছটপুজোর জন্যও একইরকম নিষেধাজ্ঞা জারি হয়েছে।
লালবাজারের তরফে জানানো হয়েছে আগামী ২৮ অক্টোবর ছটপুজোয় সন্ধে ৬টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবুজ বাজি পোড়ানো যাবে। লালবাজারের স্পষ্ট নির্দেশ নিয়ম অমান্য হলে আইন মেনে পদক্ষেপ করা হবে।






