গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Entertainment বিয়ে নয়, ক্যারিয়ারেই ব্যস্ত ইধিকা 

    বিয়ে নয়, ক্যারিয়ারেই ব্যস্ত ইধিকা 

    0
    110
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    টেলিভিশনের পর্দা থেকে বড় পর্দায় অভিষেক, তাও আবার বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমায়। কলকাতার অভিনেত্রী ইধিকা পালের ক্যারিয়ারযাত্রা যেন শুরু থেকেই রূপকথার মতো।

    প্রথম ছবিতেই বাজিমাত করে তিনি এখন বাংলাদেশে এবং টলিউডে পরিচিত মুখ। এখন কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তার ব্যস্ততা তুঙ্গে।এই মুহূর্তে তিনি অভিনয় করছেন দেবের সঙ্গে রঘু ডাকাত-এ, যা নিয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইধিকা। ফলে ফ্যান ফলোয়ারদের স্বাভাবিক কৌতূহল ,তিনি কি প্রেম করছেন? কবে বসছেন বিয়ের পিঁড়িতে?সম্প্রতি এক সাক্ষাৎকারে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল অভিনেত্রীকে। উত্তরে ইধিকা পাল সরাসরি জানিয়েছেন, বিয়ের ব্যাপারে আপাতত তার কোনো পরিকল্পনা নেই।তিনি বলেছেন,এই মুহূর্তে তিনি বিয়ে নিয়ে ভাবছেন না।বিয়ে মানেই অনেক দায়িত্ব, আর এখন ইধিকা পাল ক্যারিয়ার নিয়ে খুবই সিরিয়াস। সেই ভাবনা এখনো অনেক দূরে।এর পাশাপাশি নিজের ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও কথা বলেছেন ইধিকা। তার ভাষায়,আগামী ১০ বছরে তিনি অনেক অনেক কাজ করতে চান। চান এমন একজন ব্যস্ত অভিনেত্রী হতে, যার পুরো বছরজুড়েই কাজ থাকবে।

    এখন তাঁর মূল লক্ষ্য হচ্ছে নিজের অভিনয়কে আরও শানিত করা ও পরিশ্রম করে এগিয়ে যাওয়া। ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সময় এখনও আসেনি, বলেছেন অভিনেত্রী ইধিকা পাল।