বাংলায় শিশুকন্যারা নিরাপদ নয়: রাজ্যপাল

0
70
ছবি সৌজন্যে : নিজস্ব
বাংলায় শিশুকন্যারা নিরাপদ নয়। রাজভবনে একটি বইপ্রকাশের অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য।
নির্যাতার সহপাঠী সহ ৬ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তারা পুলিশ হেফাজতে রয়েছে। এই পরিস্থিতিতে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। বলেছেন তিনি নিজে ভুক্তভোগী ছাত্রী এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করেছেন। পুরো ঘটনার ওপর নিজের মূল্যায়ন করেছেন। কী প্রতিকার নেওয়া উচিত, কী পদক্ষেপ প্রয়োজন, কোন বিষয়কে অগ্রাধিকার দিতে হবে সবই পর্যালোচনা করেছেন। ইতিমধ্যে এসব তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিয়েছেন।
তিনি বলেছেন নির্যাতিতার পরিবার এবং নিজের পর্যবেক্ষণে এতটুকু বলতে পারেন এরাজ্যে শিশুকন্যারা নিরাপদে নেই।