বহরমপুরে জন্মদিনের অনুষ্ঠানে গুলিবিদ্ধ যুবক

0
352
ছবি সৌজন্যে : নিজস্ব

মুর্শিদাবাদের বহরমপুরে জন্মদিনের অনুষ্ঠানে যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শোরগোল পড়েছে। গুলিচালানোর ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে কোনও বিষয়ে দুপক্ষের গন্ডগোল বাধে। তখনই গুলিচালানোর ঘটনা ঘটে। বছর ২৫-র সৌরভ রায়ের  পায়ে গুলি লাগে। তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। গুলিচালানোর ঘটনায় মামলা করেছে পুলিশ। গ্রেফতার করা হয় ১৪ জনকে।

তবে ঠিক কি কারণে গুলিচালানোর ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। অভিযুক্তদের জেরা করে তা নিশ্চিত হতে চাইছে পুলিশ।