গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International বাংলাদেশে নবযাত্রার সূচনা: ইউনূস

    বাংলাদেশে নবযাত্রার সূচনা: ইউনূস

    0
    72
    ছবি সৌজন্যে : এক্স
    জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস বলেছেন, এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে নবযাত্রার সূচনা শুরু হয়েছে। এই সনদের মাধ্যমে বর্বরতা থেকে সভ্যতায় ফিরে এসেছেন বলেও দাবি করেছেন তিনি।
    যদিও জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামায়েত ইসলামী-র মতো বিভিন্ন দল অংশ নিলেও এনসিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ অংশগ্রহণ করেনি। বৃহস্পতিবার রাতেই এই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়ে এনসিপি সোশ্যাল মিডিয়া পোস্টও করেছিল। জুলাই জাতীয় সনদ-২০২৫ এর পঞ্চম দফা সংশোধনের প্রস্তাব জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। তবে জুলাই সনদ স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠানটি মসৃণভাবে হয়নি। সকাল থেকে ঢাকা সহ রাজধানীর আশপাশের এলাকায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনষ্ঠান মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিতেই রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি।
    এসময় তাঁদের অনেককে লাঠিপেটা করতে দেখা যায়। পরে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছিল। জলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানের মঞ্চের সামনে যারা অবস্থান করেছিলেন তাদের বেশিরভাগাই একই রঙের পোশাক ও টপি পরেছিলেন। এছাড়াও ধানমন্ডি, মানিক মিয়া অ্যাভনিউয়তেও পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল।