গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home Howrah স্ত্রীকে নিয়ে পালিয়েছিলেন, বন্ধুকে খেতে ডেকে খুন করল স্বামী

    স্ত্রীকে নিয়ে পালিয়েছিলেন, বন্ধুকে খেতে ডেকে খুন করল স্বামী

    0
    228
    ছবি সৌজন্যে : নিজস্ব
    স্ত্রীকে নিয়ে পালিয়েছিলেন, বদলা নিতে নেমতন্ন করে ডেকে বন্ধুকে খুন করল স্বামী। মধ্য হাওড়ার গানেশ মাঝি লেনের ঘটনায় শোরগোল পড়েছে।
    খুনে অভিযুক্ত বিকাশ চৌধুরিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে ৭দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বন্ধুদের ডেকে নিজের তিনতলা বাড়ির ছাদে পিকনিকের আয়োজন করেন বিকাশ চৌধুরি। সেখানে গিয়েছিলেন গণেশ ওরফে ববি। অভিযোগ সবার সামনে বিকাশকে হুমকি দেন রবি। সেই সময়ইে রবির ওপর চড়াও হয়ে এলোপাথাড়ি কোপায় বিকাশ। রবি পালানোর চেষ্টা করলে সিঁড়ি থেকে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয়রাই পুলিশে খবর দেন। এরপরেই গ্রেফতার করা হয় বিকাশ চৌধুরিকে। জানা গিয়েছে ৯ মাস আগে বিকাশের স্ত্রীকে নিয়ে পালিয়েছিলেন রবি।
    বিকাশের দাবি স্ত্রীর বয়ফ্রেন্ড ছিল রবি। তাঁকেও মারধর করত। বৃহস্পতিবারও মারতে এসেছিল। নিজেকে বাঁচাতে ছুরি চালিয়েছেন।