
এক সেকেন্ডের জন্য তৃণমূল গণতন্ত্রের কথা ভুলে গেলে একটা পতাকাও লাগাতে পারবে না বিজেপি। বিজয়া সম্মিলনী থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন নায়ক বিধায়ক সোহম চক্রবর্তী।
পূর্ব বর্ধমানের স্বস্তিপল্লিতে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি সোহম চক্রবর্তী। ওই মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করে সোহম বলেছেন বাংলার প্রাপ্য ১ লাখ ৯০ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র।
তাদের লক্ষ্য একটাই কিভাবে বাংলাকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া যায়। যতবার তারা বাংলাকে সাফ করে দেওয়ার চেষ্টা করেছে, ততবার গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ তাদের সাফ করে দিয়েছে।








