গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বহিরাগত বলতে একটা রাজনৈতিক দলকে বলেছেন, সাফাই মুখ্যমন্ত্রীর

    বহিরাগত বলতে একটা রাজনৈতিক দলকে বলেছেন, সাফাই মুখ্যমন্ত্রীর

    0
    69
    ছবি সৌজন্যে :ফেসবুক

    বহিরাগত বলতে একটা রাজনৈতিক দলকে বলেছেন। ভবানীপুর নিয়ে তার মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    গিরিশ পার্কে কালীপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন কেন বস্তি উঠিয়ে বাড়ি তৈরি হচ্ছে এজন্য কাউন্সিলরদের বকছিলেন, এটা তাঁর অধিকার। কেউ যদি জমি কিনে নেন, আর তার জন্য ২০০ জন মানুষকে তাড়িয়ে দেন, তা মানবিক নয়। তিনি সেটাই বোঝাতে চেয়েছিলেন। কিন্তু তাঁর কথার অপব্যাখ্যা করা হয়েছে। মঙ্গলবার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন উত্তরবঙ্গ থেকে।

    সেখানে এসআইআর প্রসঙ্গে তিনি বলেছিলেন ভবানীপুরে আস্টসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। বাইরের থেকে এসে অনেকেই জায়গা কিনে বাড়ি করছে।