গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata উত্তরপ্রদেশ-মহারাষ্ট্র-পাঞ্জাবের লোক বহিরাগত, প্রশ্ন শুভেন্দুর

    উত্তরপ্রদেশ-মহারাষ্ট্র-পাঞ্জাবের লোক বহিরাগত, প্রশ্ন শুভেন্দুর

    0
    134
    ছবি সৌজন্যে :ফেসবুক
    কে বহিরাগত, উত্তরপ্রদেশ-পাঞ্জাব-মহারাষ্ট্রের লোক বহিরাগত। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী। পুরশুড়ার সভা থেকে তাঁর কথায় এরা তো সবাই ভারতীয়। বাইরের কোনও দেশ থেকে তো আসেনি। ভারতবর্ষের যে কোনও এক জায়গায় ভোটার লিস্টে নাম থাকতে পারে।
    শুধুমাত্র বাংলাদেশি মুসলমানদের নাম থাকবে না। ফের একবার হুঙ্কার দিয়ে বলেছেন ভবানীপুর বিজেপির জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছেন, ভবানীপুরেও হারাবেন। ভবানীপুরে আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। বাইরের থেকে এসে অনেকেই জায়গা কিনে বাড়ি করছে বলে ভবানীপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে উদ্বেগপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলছেন মেয়েরা মেয়েদের নিরাপত্তা বুঝে নিক। এরপরেও বলবেন বাংলা নিজের মেয়েকে চায়। রাজ্যবাসীর কাছে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।
    পুরশুড়ার বিজেপির বিজয়া সম্মিলনী থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মেয়েদের রাতে বেরনো উচিত নয়। মেয়েদের বলছেন নিজেদের সুরক্ষা বুঝে নিতে। তাহলে লকটাউনের মত সব বন্ধ করে দিন।