গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National নভেম্বরেই পরীক্ষামূলক ভাবে শুরু আদমশুমারি 

    নভেম্বরেই পরীক্ষামূলক ভাবে শুরু আদমশুমারি 

    0
    73
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    প্রায় ১৬ বছর পর ২০২৭ সালে দেশজুড়ে হতে চলেছে আদমশুমারি। তবে তা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে , মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে। এসআইআর নিয়ে বিতর্কের আবহেই আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে এই প্রক্রিয়া।

    রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণনের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই পরীক্ষামূলক পদ্ধতিতে থাকবে হাউস লিস্টিং ও গৃহ সমীক্ষা। ১ থেকে ৭ নভেম্বর জনগণ ডিজিট্যালি তথ্য জমা করতে পারবে। নির্দিষ্ট কিছু রাষ্ট্র ও কেন্দ্র শাসিত অঞ্চলে আগামী ১০ থেকে ৩০ নভেম্বর  পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। নতুন ব্যবস্থায় কোনো প্রতিবন্ধকতা থাকছে কিনা সেটাই খতিয়ে দেখবে সরকার।

    জনগণনার প্রশ্ন, তথ্য সংগ্রহ , প্রশিক্ষণ সব কিছুর মূল্যায়ন করা হবে এবং প্রয়োজনে তা সংশোধন করা হবে। মোট দু ধাপে জনগণনা হওয়ার কথা, প্রথম ধাপটি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকেই শুরু হবে। ওই সময় জমি বাড়ি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে সরকার। হিমাচল প্রদেশ , উত্তরাখন্ড , লাদাখ , জম্মু কাশ্মীর বাদে বাকি সারা দেশে দ্বিতীয় পর্বের গণনা শুরু হবে ২০২৭ সালের ১লা মার্চ থেকে।