
নির্বাচন কমিশন এসআইআর নিয়ে তোড়জোড় শুরু করতেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের নেতা মন্ত্রীরা প্রায় রোজই হুঁশিয়ারি দিচ্ছেন। সেই প্রসঙ্গ টেনে পুরশুড়ার সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ভোটার তালিকা তৈরি না হলে ভোট হবে না। ভোট না হলে বিধায়ক নির্বাচিত হবে না।
বিধায়ক নির্বাচিত না হলে মন্ত্রিসভা গঠন হবে না। তাহলে ২০২৬-র ৪ঠা মে রাত ১২টার মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, কাউকে কিছু করতে হবে না। রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তবু টিকে আছে, তৃণমূলের তো কোনও অস্তিত্ব থাকবে না। তিনি আরও বলেছেন ২ কোটি ৪০ লাখ ভোটারকে প্রাথমিকভাবে লিঙ্ক করা যায়নি। এরা বাংলাদেশের ভোটার যাদের নাম ভোটার তালিকায় থাকবে না।
শুরুতেই ২৯ লাখ ভোকাট্টা হয়েছে, আধার ডিঅ্যাক্টিভেট হয়েছে ১৩ লাখের। এসআইআর হলে ১ কোটি ভোটারের নাম বাদ যাবে।




