গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই এনকেডিএ-র দায়িত্বে শোভন

    মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই এনকেডিএ-র দায়িত্বে শোভন

    0
    84
    ছবি সৌজন্যে : এক্স
    দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের ৪৮ ঘণ্টার মধ্যেই এনকেডিএ-র চেয়াম্যানের পদ পেলেন শোভন চট্টোপাধ্যায়।
    মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবারই উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। তারপরেই শুক্রবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কলকাতার মেয়র হিসেবে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে শোভন চট্টোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী এবার তাঁকে নিউটাউনের উন্নয়নের কাজে লাগাতে চান।
    সেই কারণেই এনকেডিএ-র চেয়ারম্যান করা হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। সরকারি পদের মাধ্যমে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার পথ প্রশস্ত হচ্ছে বলে চর্চা শুরু হয়েছে।