গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National উত্তরপ্রদেশে দলিত পরিবারের পাশে রাহুল

    উত্তরপ্রদেশে দলিত পরিবারের পাশে রাহুল

    0
    82
    ছবি সৌজন্যে : এক্স

    গণপিটুনিতে মৃত উত্তরপ্রদেশের দলিত যুবক হরিওম বাল্মীকির বাড়িতে গিয়ে দেখা করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রায়বরেলিতে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সান্তনা দেওয়ার পাশাপাশি কড়া সুরে রাহুল গান্ধী জানিয়েছেন, উত্তরপ্রদেশের সরকারের লোকজনই লাগাতার হুমকি দিচ্ছে ওই পরিবারকে।

    যোগী সরকারের কাছে তাঁর আর্জি, ওই পরিবারকে রক্ষা করুন। পাশাপাশি দেশে ক্রমশ বাড়তে থাকা দলিত নির্যাতন ও ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর রাহুল গান্ধী অভিযোগ করেছেন, সরকারের লোকজন মৃতের পরিবারকে হুমকি দিচ্ছে এবং ওই পরিবারের সঙ্গে কেউ যাতে দেখা করতে না পারে সেই চেষ্টা করছে। কার্যত বন্দি করে রাখা হয়েছে পরিবারকে। ওই পরিবার তাঁকে জানিয়েছে, তাঁদের এক মেয়ের অস্ত্রোপচার করানোর প্রয়োজন, কিন্তু সরকার তাঁদের ঘরে বন্দি করে রেখেছে। তাঁর চিকিৎসার প্রয়োজন।উল্লেখ্য,২ অক্টোবর উত্তরপ্রদেশের রায়বরেলিতে হিংসার শিকার হন ফতেপুরের বাসিন্দা হরিওম। অভিযোগ গণপিটুনি দিয়ে খুন করা হয় তাঁকে। এই ঘটনায় শোরগোল পড়ে যায়। ঘটনার নিন্দায় সরব হন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, হরিওম বাল্মীকির সঙ্গে যা ঘটেছে, তা এই দেশের সংবিধানের বিরুদ্ধে একটি গুরুতর অপরাধ। এই ঘটনা সমাজের কলঙ্ক। আমরা এই অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

    এই দেশ মনুবাদ দ্বারা নয়, বাবা সাহেবের সংবিধান দ্বারা পরিচালিত হবে। এর পর শুক্রবার ফতেপুরে হরিওমের বাড়িতে উপস্থিত হন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।