গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment তামান্না-সামান্থাদের জাল ভোটার কার্ড

    তামান্না-সামান্থাদের জাল ভোটার কার্ড

    0
    90
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দক্ষিণী চলচ্চিত্রের তিন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু ও রাকুল প্রীত সিং তেলেঙ্গানায় আসন্ন উপনির্বাচন ঘিরে বিতর্কে জড়িয়েছেন।

    জুবিলি হিলস বিধানসভা আসনে তাদের নামে জাল ভোটার কার্ড ছড়িয়ে পড়ায় তদন্তে নেমেছে সেখানকার নির্বাচন কমিশন। জানা গিয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই তিন নায়িকার নাম ও ছবি সংবলিত ভোটার কার্ড ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছে, তিনজনের ঠিকানাই একই, যা আরও সন্দেহ উস্কে দিয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে ভোটার তালিকায় কারচুপির উদ্দেশ্যে এই জালিয়াতি করা হয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ঘটনাটি খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো তামান্না, সামান্থা বা রাকুল কেউই প্রকাশ্যে মন্তব্য করেননি।উল্লেখ্য, চলতি বছরের জুনে জুবিলি হিলসের বিধায়ক মগন্তি গোপীনাথের মৃত্যুর পর ওই আসনটি শূন্য হয়।

    আগামী ১১ নভেম্বর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনটি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী ভি নবীন যাদব, বিআরএস প্রার্থী প্রয়াত বিধায়কের স্ত্রী, মগন্তি সুনীতা ও বিজেপির দীপক রেড্ডি।সম্প্রতি ভুয়ো ভোটার কার্ড তৈরির অভিযোগে বিআরএস কংগ্রেসের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে। সেই প্রেক্ষিতেই তিন নায়িকার নাম এ ঘটনায় জড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।