গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National সময় এলেই পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরে পাবে ভূস্বর্গ , প্রতিশ্রুতি শাহের 

    সময় এলেই পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরে পাবে ভূস্বর্গ , প্রতিশ্রুতি শাহের 

    0
    127
    ছবি সৌজন্যে : এক্স

    সঠিক সময় এলেই পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু কাশ্মীর। সেই সঙ্গে আরেকটি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের জনগণের সমস্যারও সমাধান করা হবে। 

    পাটনায় একটি সাংবাদিক সম্মেলনে এমনটাই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ১৯৯০ এর দশক থেকে জম্মু কাশ্মীরে যে সন্ত্রাসবাদ ভয়াবহ আকার নিয়েছিল সেখানে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর সন্ত্রাসবাদী কার্যকলাপ অনেকটাই কমানো সম্ভব হয়েছে। এখন জম্মু কাশ্মীরের মানুষ নিজেদের ভারতের অংশ বলে মনে করেন। চিত্রটা এখন আমূল পরিবর্তিত  হয়েছে। আগে পাকিস্তান বা পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিদের ভারতে পাঠাতে হত না। ভারতের নাগরিকদের হাতেই তারা অস্ত্র তুলে দিত।

    কিন্তু বর্তমানে পাকিস্তানিদের সীমা অতিক্রম করে ভারতে প্রবেশ করার ঝুঁকি নিতে হয়। অমিত শাহ আরো বলেছেন, যেভাবে পঞ্চায়েত , পুর, বিধানসভা নির্বাচনের মাধ্যমে জম্মু কাশ্মীরে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে ঠিক সেভাবেই রাজ্যসভা নির্বাচন ও করা হবে। এছাড়াও লাদাখের মানুষের দাবীদাওয়া নিয়ে সেখানকার আন্দোলনের প্রতিনিধিদের সাথেও আলোচনায় বসবেন এমনটাই জানিয়েছেন অমিত শাহ।