গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home West Medinipur ঘাটাল : জমির জন্য মানুষের বাড়ি বাড়ি যাবেন দেব

    ঘাটাল : জমির জন্য মানুষের বাড়ি বাড়ি যাবেন দেব

    0
    589
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে প্রয়োজনীয় জমির জন্য মানুষের বাড়ি বাড়ি যাবেন দেব। তিনি বলেছেন ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে। মাটি পরীক্ষা হয়ে গিয়েছে।

    কাজও শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দিয়েছেন, সেই অনুযায়ী কাজ হবে। সাংসদ অভিনেতা দেব বলেছেন অনেকেই জমি দিয়েছেন এটা সত্যি কথা। যাঁদের মনে হচ্ছে যে তাঁদের দোকান ভেঙে গেলে রোজগার কীভাবে হবে, তাদের চিন্তার কোনও কারণ নেই।

    তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চান না জোর জবরদস্তি করতে। তাই বাড়ি বাড়ি গিয়ে বোঝাবেন কেন জমির প্রয়োজন। যাঁরা ঘাটালে থাকেন তাঁরা বুঝবেন যন্ত্রণার কথা।