গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International রাজকীয় উপাধি ত্যাগ করলেন প্রিন্স অ্যান্ড্রু

    রাজকীয় উপাধি ত্যাগ করলেন প্রিন্স অ্যান্ড্রু

    0
    125
    ছবি সৌজন্যে : এক্স

    বিতর্কিত মার্কিন ব্যবসায়ী জেফরি এপস্টিন কেলেঙ্কারিতে নাম জড়ানো এবং নিজের আচরণ নিয়ে দীর্ঘদিনের সমালোচনার মুখে অবশেষে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু ঘোষণা করেছেন,তিনি আর,ডিউক অব ইয়র্ক উপাধি ব্যবহার করবেন না। এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

    উল্লেখ্য,রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই ও প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের পুত্র প্রিন্স অ্যান্ড্রু সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপকভাবে সমালোচিত হন। বিশেষ করে এপস্টিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ পাওয়ার পর।আমেরিকাতে এপস্টিনের বিরুদ্ধে একাধিক যৌন নির্যাতনের অভিযোগ ওঠে এবং তার মৃত্যুর পর অ্যান্ড্রুর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ সামনে আসে।এর আগেও অ্যান্ড্রুকে নিয়ে বিতর্ক থামেনি। গত বছর এক আদালতের নথিতে প্রকাশ পায়, তার এক ঘনিষ্ঠ ব্যাবসায়িক সহযোগীকে ব্রিটিশ সরকার সন্দেহ করেছিল চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে।

    যদিও অ্যান্ড্রু দাবি করেছিলেন, সেই ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ অনেক আগেই বন্ধ হয়ে গেছে।প্রকাশিত বিবৃতিতে অ্যান্ড্রু বলেছেন, তাঁকে ঘিরে বিতর্ক, তাঁর বড় ভাই রাজা চার্লস এবং রাজপরিবারের অন্য সদস্যদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে। তাই, সব সময় যেভাবে পরিবার ও দেশের প্রতি কর্তব্যকে অগ্রাধিকার দিয়েছেন, এবারও তা-ই করছেন।