
প্যারিসের লুভর জাদুঘর থেকে ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট এবং সম্রাজ্ঞি জোসেফিনের লক্ষ লক্ষ টাকার গয়না লুট করা হয়েছে। ঘটনায় জড়িত ছিলেন ৩ জন।
দু’জন জানলা ভেঙে লুটপাঠ চালানোর সময়, তৃতীয়জন বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন। এই ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। প্রতক্ষদর্শীদের মতে, নিখুঁত পরিকল্পনা করেই এই লুঠতরাজ চালিয়েছে দুষ্কৃতীরা।
এই ঘটনার পরপরই বন্ধ করে দেওয়া হয়েছে জাদুঘর। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতি ঘটনার কথা এক্স হ্যান্ডেলে জানিয়ে লিখেছেন, রবিবার সকালে জাদুঘর খুলতেই ডাকাতি হয়েছে। তবে, কেউ হতাহত হননি। পুলিশের তরফে যথাযথ তদন্ত শুরু করা হয়েছে।





