গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home East Burdwan বন্ধ ঘরে সঙ্গীদের নিয়ে টাকা গুনছেন গলসির তৃণমূল বিধায়ক

    বন্ধ ঘরে সঙ্গীদের নিয়ে টাকা গুনছেন গলসির তৃণমূল বিধায়ক

    0
    964
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    বন্ধ ঘরে গলসির তৃণমূল বিধায়কের টাকার ভাগাভাগির ভিডিও প্রকাশ্যে। ওই ভিডিওয় দেখা গিয়েছে পঞ্চায়েত সমিতিরসহকারী সভাপতি অনুপ চ্যাটার্জি ব্যাগে করে টাকার বান্ডিল নিয়ে আসছেন এবং টেবিলে রাখছেন।

    সেই টাকা পরে গুনে গুনে বিধায়ক নেপাল ঘোড়ুই ও কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল ভাগ করছেন। এবং টাকাগুলো নিজের নিজের পকেটে ঢোকাচ্ছেন। অন্যদিকে অনুপ চ্যাটাজি টাকার হিসেব লিখছেন। সাতটি বাণ্ডিলে লক্ষাধিক টাকা থাকার কথাও জানা গিয়েছে। এই ঘটনার সত্যতা অবশ্য যাচাই করেনি এস নিউজ। গলসি ১ পঞ্চায়েত সমিতির কার্যকরী ও নিয়ন্ত্রণ অনুপ চ্যাটার্জি এবং পার্থ মণ্ডলের হাতে। তবে এই টাকা পঞ্চায়েত সমিতির না অন্য জায়গার তা স্পষ্ট নয়।

    কয়েক বছর আগে বিনা টেন্ডারে মিড ডে মিলের রান্নাঘর সংস্কারের অনুপ চ্যাটার্জি ঘনিষ্ঠ পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে।