গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ভিনধর্মী ছেলের সাক্ষাতে মেয়ের পা ভাঙার নিদান প্রজ্ঞার

    ভিনধর্মী ছেলের সাক্ষাতে মেয়ের পা ভাঙার নিদান প্রজ্ঞার

    0
    86
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    মেয়ে অহিন্দু ছেলের সঙ্গে দেখা করতে গেলে মেয়ের পা ভেঙে দিন। এমনই নিদান দিয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর।
    কংগ্রেসের অভিযোগ, এ ভাবে দেশে হিংসা এবং বিদ্বেষের রাজনীতি লালন করছে বিজেপি। সম্প্রতি ভোপালে একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানকার প্রাক্তন সাংসদ প্রজ্ঞা। সেখানে তিনি জানিয়েছে, মেয়ে যদি বাবা-মায়ের অমতে কিছু করেন তাঁকে শারীরিক ভাবে শাস্তি দেওয়া দোষের নয়। ওই কথার সূত্র ধরে উদাহরণ দিতে থাকেন তিনি।
    প্রজ্ঞার কথায়, মনকে এতটাই শক্তিশালী করুন যাতে, মেয়ে কথা না মেনে যদি কোনও অহিন্দুর বাড়িতে যায, তাহলে তার পা ভেঙে ফেলার আগে দু’বার না ভাবতে হয়। প্রজ্ঞার ওই বার্তার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রজ্ঞার মন্তব্যের সমালোচনা করে কংগ্রেস মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বলেছেন, মধ্যপ্রদেশে সাতটি মামলায় সাজা হয়েছে। তারপরেও কেন এত গোলমাল এবং ঘৃণা ছড়ানো হচ্ছে?