দীপাবলিতে খারাপ দিল্লির হাওয়া, ৪০০ একিউআই

0
138
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দীপাবলির আগেই দিল্লিতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপের পরেও এড়ানো গেল না ধোঁয়াশা! বিষাক্ত বায়ুতেই দীপাবলির শুভেচ্ছা জানিয়েছে দেশের রাজধানী শহর।
রাজধানীর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, সোমবার ভোরে দিল্লিতে বায়ুদূষণ সর্বোচ্চ ছিল আনন্দ বিহারে। সেখানে এক সময় একিউআই ৪১৭। এরপর ছিল যথাক্রমে নয়া দিল্লি এলাকা ৩৬৭, গাজিয়াবাদের বিজয় নগর ৩৪৮, নয়ডা ৩৪১, নয়ডা সেক্টর ১ ৩৪৪ এবং গুরুগ্রাম ২৮৩।
বিভিন্ন এলাকার গড় একিউআই ছিল ৩০০। বাড়তি দূষণের কথা মাথায় রেখেই দীপাবলিতে দিল্লিতে শর্তসাপেক্ষে সবুজ আতশবাজিতে ছাড়পত্র দেয় সুপ্রিম কোর্ট। দিওয়ালি উপলক্ষে শনিবার থেকেই বাজি পোড়ানোর অনুমতি ছিল। শনিবার সারাদিন এবং রাতেও বাজি পোড়ায় শহরবাসী। তাতেই ভয়ঙ্কর পরিণতি হল রাজধানীর।