
বিহারে ‘একলা চলো’ নীতি মেনে চতুর্থ দফার ১২ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আম আদমি পার্টি। এখনো বিহারে মহাগঠবন্ধন জোট আসনরফা চূড়ান্ত করতে পারেনি।
স্বতন্ত্রভাবে প্রার্থীতালিকা ঘোষণা শুরু করেছে কংগ্রেস , জে এমএম সহ বিভিন্ন দল। শনিবার কংগ্রেস দ্বিতীয় দফায় ৪৮ জনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে। আম আদমি পার্টির চতুর্থ প্রার্থী তালিকায় রয়েছেন কুমার কুনাল (মধুবন) , ব্রিজ ভূষণ (সুপল) , অনিল কুমার (গয়া ) প্রমুখ। ২৪৩ আসনের মধ্যে এখনো পর্যন্ত সব মিলিয়ে মোট ১৩২ আসনে প্রার্থীতালিকা ঘোষণা করল কেজরিওয়ালের দল।
জানা যাচ্ছে , এবার ২৪৩ আসনেই প্রার্থী দেবে আপ। অভিবাসন , মুদ্রাস্ফীতি , বেকারত্ব এই সমস্যা গুলোই এই নির্বাচনে আপের মূল মন্ত্র। এদিকে কিছুটা ভিন্ন সুর নীতিশ কুমারের গলায়। জানা যাচ্ছে , আসন বন্টন নিয়ে ক্ষোভ তৈরী হয়েছে এনডিএ জোটের অন্দরে।
