গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata শক্তি থেকে সতীপীঠ, দীপান্বিতা অমাবস্যার পুজো

    শক্তি থেকে সতীপীঠ, দীপান্বিতা অমাবস্যার পুজো

    0
    202
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আলোর উৎসব কালীপুজো-দীপাবলিতে মাতোয়ারা শহর থেকে গ্রাম। শক্তিপীঠ থেকে সতীপীঠ সর্বত্র হয়েছে শক্তির আরাধনা।
    আর সেই উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন পীঠ, মন্দিরে চিরাচরিত রীতিমাফিক কালী আরাধনা হয়েছে। বেলুড়-দক্ষিণেশ্বর-আদ্যাপীঠ থেকে তারাপীঠ-কঙ্কালীতলা-বর্গভীমা-নলাটেশ্বরী-নন্দিকেশ্বরী প্রভতি জায়গায় সকাল থেকেই পুজোর উপকরণ যোগাড়যন্ত্রের কাজ শুরু হয়েছে। ঠনঠনিয়া, ফিরিঙ্গি, করুণাময়ী প্রভতি কালীমন্দিরে মানুষজন পুজো দিয়েছেন। মন্দিরে সমবেত মানুষজন সকাল থেকেই ভক্তি ভরে শক্তির দেবীর উদ্দেশে পুজো নিবেদন করেছেন। কালীপুজো উপলক্ষ্যে তারাপীঠ-আদ্যাপীঠ-কঙ্কালীতলায় বিশেষ পুজো ও ভোগের আয়োজন করা হয়েছে। এদিকে, কালীপুজোয় বাজি পরিবেশবান্ধব বাজি ফাটানো যাবে বলে রায় দিয়েছে আদালত। অন্য কোনও বাজি যাতে পোড়ানো না হয সে জন্য কড়া নজরদারি চালিয়েছে পুলিশ।
    উপদ্রব-দৌরাত্ম্য ঠেকাতে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন পাশাপাশি মোবাইল চেকিংয়েও ব্যবস্থা রাখা হয়েছে।