
ফের কালী পুজোয় স্বমহিমায় অনুব্রত মন্ডল। ৫৭০ ভরি গহনায় নিজেই সাজিয়েছেন দেবী প্রতিমাকে। বোলপুরে নিচুপট্টিতে নিজের অফিসের পুজোয় আনন্দ আড্ডায় মেতে উঠেছেন অনুব্রত মণ্ডল।
এ বছর এই পুজো ৪৬ তম বছরে পা দিয়েছে। আগে পুরানো পার্টি অফিসে কালীপুজো হত। কয়েক বছর ধরে নিচুপট্টিতে নতুন কার্যালয়ে এই পুজোকে স্থানান্তরিত করা হয়েছে। ২০২১ সালে অনুব্রত কালী প্রতিমাকে ৫৭০ ভরি সোনা দিয়ে সাজানো হয়েছিল। এই নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল রাজ্য জুড়ে। ২০২২ সালে গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন তিহার জেরে কাটিয়ে চলতি বছর জামিনে মুক্তি পেয়েছেন তিনি। ঘরের ছেলে ঘরে ফিরেছে। সূত্রের খবর প্রায় ২ হাজার জনকে ভোগ বিতরণ করা হবে।ভোগে থাকবে খিচুরি, পাঁঠার মাংস, পাঁচ রকমের ভাজা, চাটনি এবং পায়েস। উপস্থিত থাকবেন বীরভূম জেলার দলের বিভিন্ন নেতা কর্মীরা।
গতবছর আড়ম্বরহীন হয়ে পড়লে এবার কেষ্ট-র আসার সঙ্গে সঙ্গে কালীপুজোর জৌলুস ফিরে এসেছে তা আর বলার অপেক্ষা রাখে না।








