ড্রাই বিহারে বাজেয়াপ্ত ৬৪ কোটির মদ-ড্রাগ

0
187
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ড্রাই বিহারে বিধানসভা ভোটের আগে ৬৪ কোটি টাকার মদ, ড্রাগ এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে প্রশাসন। এইমাসের শুরু থেকে মোট ৭৫৩ জনকে গ্রেপ্তার করেছে রাজ্যের পুলিশ।
এই সময়ের মধ্যে ১৩ হাজার ৫৮৭ জামিন অযোগ্য সমন জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত নগদ, মদ, ড্রাগ এবং অন্যান্য সামগ্রী মিলিয়ে মোট ৬৪ দশমিক১৩ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে, বাজেয়াপ্ত হওয়া মদের দাম প্রায় ২৩ দশমিক ৪১ কোটি টাকা। এছাড়াও ১৬ দশমিক ৮৮ কোটি টাকার ড্রাগ এবং ৪ দশমিক১৯ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
বিহারের বিধানসভা নির্বাচনে ক্ষমতা এবং অর্থের অপব্যবহার রোধে একাধিক সংস্থাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ, আবগারি দফতর-সহ অন্যান্য দপ্তরকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, পরিদর্শন বা চেকিংয়ের সময় যাতে জনসাধারণের অসুবিধা না করে তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।