
৪৮ বছরে পা দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পজো। সকাল থেকেই পুজোর আয়োজনে তদারকি করেছেন তিনি।
পুজো উপলক্ষে ৩০, বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ছিল সাজ সাজ রব। পুজোর আচার অনুষ্ঠানের বিভিন্ন কাজ নিজ হাতে সারতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। রান্না করেছেন মায়ের ভোগও। সকলের জন্য মায়ের আশীর্বাদ প্রার্থনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বছরের আর পাঁচটা দিনে চূড়ান্ত প্রশাসনিক ব্যস্ততা থাকলেও পুজোর দিনটায় ঘরের মেয়ের ভূমিকায় দেখা যায় তাকে। পুজোয় অংশ নেওয়ার পাশাপাশি অতিথি আপ্যায়ন করতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। নজর রাখেন অতিথিদের সুযোগ সুবিধার দিকেও। সন্ধ্যা থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, রাজনৈতিক ব্যক্তিত্বদের ভিড় লেগেই ছিল তাঁর বাড়িতে।
অন্যদিকে, সোমাবার লেক কালীবাড়িতে হাজির হয়ে পুজো দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাকে ফুলের মালা পরিয়ে পুজো দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক।









