গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ইরানে সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ

    ইরানে সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ

    0
    157
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় থাকতে হবে এবং প্রতিদিন নিজেদের সক্ষমতা আরো শক্তিশালী করতে হবে।

    সিনিয়র কমান্ডারদের উপস্থিতিতে আয়োজিত সেনা কর্তাদের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মেজর জেনারেল মুসাভি নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং তাদের প্রতিরোধ ফ্রন্টের অফিসার ও ভবিষ্যৎ সেনা নেতৃত্ব হিসেবে বর্ণনা করেন। তিনি বলেছেন, আজ প্যালেস্টাইন বিশ্বের প্রিয়তম নাম, আর গাজা দৃঢ়তা ও তলোয়ারের ওপর রক্তের বিজয়ের প্রতীক। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন, আল-আকসা স্টর্ম অভিযানের ব্যাপক প্রভাব রয়েছে, যা বৃহত্তর আঞ্চলিক ও বিশ্বজুড়ে পরিবর্তনের সূচনা করেছে।

    তিনি উল্লেখ করেছেন, বছরের পর বছর আমেরিকা এবং কর্তৃত্ববাদী শাসন নিজেদের ন্যায়পরায়ণ হিসেবে উপস্থাপনের জন্য গণমাধ্যমে আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু আজ তাদের প্রকৃত অপরাধী, রক্তপিপাসু ও শিশু হত্যাকারী চেহারা বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে। একসময় প্রায় বিস্মৃত প্যালেস্টাইন আজ আবারও বিশ্বজুড়ে ইস্যুর কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছে।