গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata আলোকিত হয়ে উঠল শহর, ফাটল দেদার বাজিও

    আলোকিত হয়ে উঠল শহর, ফাটল দেদার বাজিও

    0
    94
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    রাত বাড়তেই আলোকিত হয়ে উঠেছে কলকাতা। উত্তর থেকে দক্ষিণ রাত বাড়তেই পাল্লা দিয়ে ফেটেছে বাজিও।
    যদিও পুলিশ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে রাত ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সবুজ বাজি ফাটানোর অনুমতি দেওয়া হয়েছিল। তবে সেই নিষেধাজ্ঞাকে তুরি মেরে শব্দ দানবের তাণ্ডবে কান পাতা দায় হয়ে পড়েছিল শহরের কোনায় কোনায়। অনেকেরই অভিযোগ বাজি ফাটানো নিয়ে পুলিশ প্রশাসন, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কন্ট্রোল রুমে একাধিকবার ফোন করা হলেও কেউ ফোন তোলেননি। এমনকী পুলিশের তরফে কোনও কোনও জায়গায় পেট্রোলিংও হয়নি বলে অভিযোগ করেছেন শহরের বহু বাসিন্দা।
    অন্যদিকে, কালীপুজোর সন্ধেয় আলোর উৎসবে সামিল হতে রাস্তায় বেরিয়েছেন কাতারে কাতারে মানুষজন। মধ্য কলকাতার এন্টালির তরুণ সঙ্ঘ কিংবা আমহার্স্ট স্ট্রিটের ফাটাকেষ্ট-র পুজোর ভিড় দেখতে জড়ো হয়েছিলেন দর্শনার্থীরা।