গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National আত্মহত্যা না করে বিধায়ককে খুন করার পরামর্শ দিয়ে বিতর্কে প্রাক্তন মন্ত্রী 

    আত্মহত্যা না করে বিধায়ককে খুন করার পরামর্শ দিয়ে বিতর্কে প্রাক্তন মন্ত্রী 

    0
    96
    ছবি সৌজন্যে : এক্স

    ঋণের দায়ে আত্মহত্যা না করে বিধায়ককে খুন করার পরামর্শ! প্রকাশ্য জনসভায় কৃষকদের উদ্দেশ্যে এমনই বিস্ফোরক বার্তা দিয়ে বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা প্রহার জনশক্তি পার্টির নেতা বাচ্চু কুদু।

    এহেন মন্তব্যে নিন্দায় সরব হয়েছেন মহারাষ্ট্রের এনডিএ সরকারের মন্ত্রী সঞ্জয় শিরসাট। প্রাক্তন মন্ত্রী বলেন , আত্মহত্যা কেন করবেন? পরিবর্তে বিধায়ককে খুন করে দিন। তাঁর উপর মারণ হামলা চালান। কৃষকদের উচিত নগ্ন হয়ে বিধায়কের বাড়িতে গিয়ে ধরনা দেওয়া এবং তাঁর বাড়ির সামনে প্রস্রাব করা। যদি এগুলি করা যায় তবেই এই সরকার শায়েস্তা হয়ে যাবে।

    প্রাক্তন মন্ত্রীর এমন বিতর্কিত উস্কানিমূলক মন্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। যদিও এই ভিডিও র সত্যতা যাচাই করেনি এস নিউজ। উল্লেখ্য গোটা দেশে কৃষক মৃত্যুর হার বিশালাকার ধারণ করেছে।