
মুখ্যমন্ত্রীর হাতেই খড়গ মানায়, আর কারও হাতে নয়। এবার মন্তব্য করেছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
সোমবার শুভেন্দু অধিকারী বলেছিলেন পশ্চিমবঙ্গকে সোজা করতে গেলে দেবীর খড়গ হাতে নিতে হবে। হুগলির পাণ্ডুয়ায় কালীপুজোর মণ্ডপে তারই পাল্টা এবার রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন দেবীর খড়গ একজনার হাতেই রয়েছে। তিনি মুখ্যমন্ত্রী। তাঁর হাতেই খড়গ মানায়। আর কারও হাতে মানায় না।
মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ, মহিলা, যুব সমাজকে মারার জন্যই খড়গ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং।








