গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National জঙ্গি সন্দেহে পাঞ্জাবে ধৃত ২, উদ্ধার গ্রেনেড

    জঙ্গি সন্দেহে পাঞ্জাবে ধৃত ২, উদ্ধার গ্রেনেড

    0
    107
    ছবি সৌজন্যে : এক্স
    জঙ্গিযোগের সন্দেহে পঞ্জাবের অমৃতসর থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অমৃতসর গ্রামীণ পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা যৌথ ভাবে এক অভিযান চালিয়েছে।
    ওই অভিযানেই অমৃতসর সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মহেকদীপ সিংহ ওরফে মহেক এবং আদিত্য ওরফে আধিকে। তাদের থেকে একটি রকেট-চালিত গ্রেনেডও উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, কোনও জঙ্গি কার্যকলাপের জন্যই ওই অস্ত্রটি মজুত রাখা হয়েছিল। মঙ্গলবার পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব ওই দু’জনের গ্রেফতারির কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। একই সঙ্গে তিনি লিখেছেন, ধৃতদের থেকে একটি রকেট-চালিত গ্রেনেড উদ্ধার হয়েছে।
    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতেরা দু’জনেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগাযোগ রাখতেন। আইএসআই-এর এক গুপ্তচরই তাঁদের ওই অস্ত্রটি পাঠিয়েছিলেন বলে সন্দেহ পুলিশের। এ ছাড়া পঞ্জাবের ফিরোজপুর জেলে বন্দি হরপ্রীত সিংহ ওরফে ভিকির সঙ্গেও ধৃতদের যোগাযোগ ছিল বলে জানিয়েছেন পঞ্জাব পুলিশের ডিজি।