বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান কোম্পানি, অ্যাপল

0
130
ছবি সৌজন্যে : এক্স

অ্যাপলের শেয়ারের দাম ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। কোম্পানিটির শেষ আইফোন ১৭ ভালো বিক্রির তথ্য প্রকাশের পর চার ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছানোর দোরগোড়ায় রয়েছে অ্যাপল।

এ মাইলফলক ছুঁলে অ্যাপল বিশ্বের তৃতীয় চার ট্রিলিয়ন ডলারের কোম্পানি হবে।গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট-এর তথ্য অনুসারে, চীন ও আমেরিকাতে প্রাথমিক বিক্রির ক্ষেত্রে আগের মডেলকেও ছাড়িয়ে গিয়েছে আইফোন ১৭ সিরিজ।বাজারে আসার প্রথম ১০ দিনের মধ্যেই এসব নতুন মডেলের বিক্রি আইফোন ১৬ সিরিজের তুলনায় ১৪ শতাংশ বেশি হয়েছে এই দুই দেশে।অ্যাপলের শেয়ারের দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬২.৯ ডলারে। ফলে কোম্পানির বাজারমূল্য হয়েছে প্রায় ৩ লাখ ৯০ হাজার কোটি ডলার।এতে করে এখন মার্কিন এআইচিপ নির্মাতা এনভিডিয়ার পর বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে অ্যাপল। উল্লেখ্য,সেপ্টেম্বরে নিজেদের নতুন আইফোন সিরিজ লঞ্চ করেছে অ্যাপল, যার মধ্যে ছিল পাতলা আইফোন এয়ার। আমেরিকাতে শুল্কসংক্রান্ত উদ্বেগ থাকার পরও নিজেদের ফোনের দাম আগের মতোই ধরে রেখেছে কোম্পানিটি।

তবে,এ বছরের শুরুতে অ্যাপলের শেয়ারের দাম কিছুটা কমেছিল।চীনে কঠিন প্রতিযোগিতা ও কোম্পানির বড় উৎপাদন কেন্দ্র চীন ও ভারতের মতো এশিয়ান অর্থনীতির দেশের ওপর আমেরিকার উচ্চ শুল্ক নীতি ঠেকানোর অজানা ভবিষ্যতের কারণে এমনটি হয়েছিল।