গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International চিনের সঙ্গে ভালো সম্পর্ক চান ডোনাল্ড ট্রাম্প

    চিনের সঙ্গে ভালো সম্পর্ক চান ডোনাল্ড ট্রাম্প

    0
    92
    ছবি সৌজন্যে : এক্স
    চিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় আমেরিকা। কিন্তু আমেরিকার প্রতি চিন কঠোর মনোভাব দেখিয়েছে। ১৫৫ শতাংশ শুল্ক আরোপের সপক্ষে আবার যুক্তি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    আগামী ১ নভেম্বর থেকে চিনা পণ্যের উপর আমদানি শুল্ক বেড়ে ১৫৫ শতাংশ হওয়ার পরিকল্পনা বদলের এখনই কোনও সম্ভাবনা তৈরি হয়নি বলেও স্পষ্ট করেছেন তিনি। ১ নভেম্বর থেকে চিনের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে কি না, এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে ১ নভেম্বর থেকেই চিনের উপর ১৫৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে তিনি মনে কি না, এটা তাদের জন্য খুব সুখকর হবে।
    মার্কিন প্রেসিডেন্ট এ-ও দাবি করেন, চিনের সঙ্গে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান। তবে দীর্ঘ দিন ধরে চিন এবং আমেরিকার মধ্যে একতরফা আর্থিক লেনদেন হচ্ছে। সেই কারণে দৃঢ় পদক্ষেপ করা ছাড়া আমেরিকার কাছে আর কোনও পথ ছিল না বলে দাবি ট্রাম্পের। যদিও মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে দেখা করবেন। তাঁর সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে।