বিহারে ‘ইন্ডিয়া’র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী

0
142
ছবি সৌজন্যে : এক্স
বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবই। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে লালুপুত্রের নাম ঘোষণা করেছে বিরোধী জোট।
ইন্ডিয়ার ঐক্য বজায় রাখতে বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানিকে উপ-মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বিহারে জিতলেও সরকারে বড় পদ পাবে না কংগ্রেস। জোটসঙ্গীদের দাবিতে মাথা নোয়াতে হল হাত শিবিরকে। তেজস্বী এই ঘোষণার পর বলেছেন,  এটা কেবল আমার নয়, বিহারের যুবসমাজের লড়াই। একসঙ্গে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করবেন। এর আগে বিহারের রাজনীতিতে নানা জল্পনা তৈরি হয়েছিল, কে হবেন বিরোধী জোটের মুখ, সে নিয়ে আলোচনা হয় বিস্তর।
তেজস্বীর পাশাপাশি আরও কয়েকটি নাম উঠে আসে। অবশেষে আরজেডি নেতার পক্ষেই সমর্থন দিল বাকি দলগুলো।